শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

বেদনায় কাহলিল জিবরান।

       বুদ্ধির খোলস ভেঙ্গে গেলে জন্ম নেয় প্রগার বেদনা।ফলের খোলস ভেঙ্গে রোদ্দুরে বীজের হৃদয় দাঁড়ায় যেমন- সেই অনুভবে বেদনাকে নিতে হয়।জীবনের প্রত্যহিক অলৌকিক বিস্ময়ের মাঝে হৃদয়কে মেলে রাখলে বুঝা যায় বেদনাও কম বিস্ময়জনক নয় আনন্দের চেয়ে।তখনি সহজ হয় মেনে নিতে হৃদয়ের  ঋতুবদল যেমন আমরা মেনে নেই,নিয়েছি শস্য ক্ষেতের ঋতু সমারোহ।এই ভাবেই ভাবতে শিখি  শীতার্ত দুঃখেও পাওয়া যাবে কিভাবে অনাবিল প্রসান্তি।
      আসলে বেদনা নিজেরাই খুড়ে রাখি,রাখছি নিজেদের বুকে।
বেদনা যেন সে তেতো ওষুধের মাত্রা যাকে দিয়ে ভেতরে থাকা চিকিৎসক নিজেদের সুস্থ করে তোলে।অতএব আস্থা রাখতে হবে বৈদ্যের উপর।ওষুধ সেবন করতে হবে সান্ত মনে  নিশ্চিন্ত নীরবে।বৈদ্যের রুড হাতে রয়েছেকোমল ছায়া তার এবং পেয়ালা যদিও পুড়িয়ে দেয় ঠোট তাহলে মনে রাখতে হবে পেয়ালার মাটি ভিজে গিয়েছিল তার পুন্য অস্রুজলে